1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

মদনে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, টাকা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

নেত্রকোনার মদন উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে মদন বাজারের হরি মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল চন্দ্র দাস (৪০) বাজারের মুদি দোকানি ছিলেন। ছুরিকাঘাতের পর তাঁর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল চন্দ্র দাস প্রতিদিনের মতো গতকাল রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। মদন হরি মন্দির থেকে ২০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত বাবুল চন্দ্র হরি মন্দিরের কাছে গিয়ে লুটিয়ে পড়েন। মন্দিরে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, বাবুল চন্দ্রের মরদেহের সুরতহালের প্রতিবেদন তৈরির পর সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি