1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত

মদনে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

নেত্রকোনার মদনে গলায় ফাঁস দিয়ে অজয় বিশ্ব শর্মা (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার মাহড়া গ্রামের কাঠমিস্ত্রি ঠাকুর ধরের ছেলে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে নিজ গ্রামের দক্ষিণ পাশে ধলাই নদীর পাড়ে বরুণ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অজয় বিশ্ব শর্মা মাদকে আসক্ত ছিল। প্রতিদিনেই গভীর রাত পর্যন্ত বাহিরে ঘুরাফেরা করতো। আজ বুধবার সকালে আশপাশের লোকজন বাড়ির পেছনের ধলাই নদীর পারে বরুণ গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে লোকজন তার লাশ উদ্ধার করে মদন থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, অজয় নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি