1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

মদনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ

ইমরান হোসেন, মদন, নেত্রকোণা
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

নেত্রকোণার মদনে কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন। বুধবার বিকালে শুরু হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত সার ও ধান বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী), বোরো ধান (হাইব্রিড) ও শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা প্রদানের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) সাধন কুমার মজুমদার , পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, চানগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাঈদুল ইসলাম খান মামুন এবং সহকারী ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ধান (উফশী) , ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এছাড়া অন্য যেসব কৃষকরা বীজ ধান (হাইব্রিড) নিতে ইচ্ছে পোষণ করেন, তাদেরকে জনপ্রতি ২ কেজি করে বোরো ধান (হাইব্রিড) বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি