1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

মদনে উদযাপিত হচ্ছে ৪৪তম বিজ্ঞান মেলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নেত্রকোণা মদনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপি উদযাপিত হচ্ছে বিজ্ঞান মেলা -২০২২।

আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় মেলা উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তাইরান ইকবাল, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার জোছনা আক্তার, ওসি তদন্ত মাজেদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং  গণমাধ্যম কর্মী  প্রমুখ।

১৬ ও ১৭ নভেম্বর এই দুই দিন ব্যাপি অনুষ্ঠিত  মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।

ইমরান হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি