1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

ভোমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

ভোমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারতের ১৬৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। এই বন্দর দিয়ে পেঁয়াজ ছাড়া অনুমোদিত অন্য সব পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমসে ১৬৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই যেকোন সময় বাংলাদেশে এসব ট্রাক প্রবেশ করবে।
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরায় চলছে টাস্কফোর্সের অভিযান। বাংলাদেশের পেঁয়াজ ব্যাবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুরশিদা খাতুন। তিনি জানান, তারা ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করছেন।
উল্লেখ্য, গত সোমবার হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি