1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ভোট দিলেন তৃতীয় লিঙ্গের রাণী

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটার রাণী (২৪)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৯৯৭, মহিলা ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪ জন, এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০২ টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৮০৩ টি।

তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটারের মধ্যে রাণী ছাড়া অন্য কারও ভোট দেওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাণীর বাড়ি উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়াড়ী গ্রামে। তার বাবা ওই গ্রামের সাইদুল ইসলাম। আজ (২৯ মে) বুধবার বেলা বারোটার দিকে ৩৫ নং ভোট কেন্দ্র খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন রাণী।

ভোট দেওয়া শেষে রাণী বলেন, ‘ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। জানিনা কে পাশ করে। সবকিছুর মালিক হলেন আল্লাহ। আমি চাই, যে গরীব-দুঃখী মানুষের পাশে থাকবে সেই পাশ করুক। তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তব্যরত প্রিজাইডিং অফিসার আব্দুর রহমান বলেন,’খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৮১০ জন।

সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের উপস্থিতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি