1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ভোটের রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাড়িয়ে থাকা একটি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ বলেন, রাত সাড়ে এগারোটার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম এখানে এসে দেখতে পায় দাউ দাউ করে বাস জ্বলছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, একজন পরিবহন শ্রমিকের ফোনে ঘটনাস্থলে এসেছি। আগুন লাগার বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব না। আগুনের ঘটনায় ক্ষতির পরিমানও বলা সম্ভব হচ্ছে না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করে তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি