1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ভোটকেন্দ্রে হৈ চৈ, নান্দাইলে তিন কাউন্সিলর প্রার্থীসহ আটক ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে ঢুকে হৈচৈ করার অভিযোগে তিন কাউন্সিলর প্রার্থী ও এক নৌকার সমর্থককে আটক করা হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন।

আটককৃতরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক এবং নৌকার প্রার্থীর সমর্থক মোহাম্মদ আরজু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন বলেন, সকাল থেকেই আটক ওই চার ব্যক্তি কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে হৈচৈ শুরু করে। এ ব্যাপারে একাধিকবার তাদের সর্তক করা হয়েছিল। তবে তারা তা না মানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি