1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভৈরবে ৫ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার ও মাদক বিক্রির নগদ সাড়ে ১২ হাজার টাকাসহ মো. আব্দুল মজিদ (২৬) ও মো. ছালেক মিয়া (৪৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

সোমবার (৭ জুন) ভোররাতে ভৈরবের দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আব্দুল মজিদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীকোট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মো. ছালেক মিয়া সিলেট মহানগরের শাহপরান থানা এলাকার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুন) ভোর রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরবের দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালায়।

অভিযানে ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার ও মাদক বিক্রির নগদ সাড়ে ১২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ী মো. আব্দুল মজিদ ও মো. ছালেক মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি