1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবের কামাল হত্যা মামলার প্রধান আাসামি ওমান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে গ্রেফতার করে তাকে।

র‍্যাব সূত্র জানায়, ঘোড়াকান্দা গ্রামের কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ২ ফেব্রুয়ারি ভোরে ওমান মিয়ার নেতৃত্বে রাম দা, বল্লম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কামাল মিয়া ও জাকির মিয়ার ওপর অতর্কিতে হামলা চালায়। আশংকাজনক অবস্থায় কামাল ও জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুর সাড়ে ১২টার দিকে কামালের মৃত্যু হয়।

এ ব্যাপারে ওমানসহ ২৩ জন ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, মামলা দায়ের করার পরই এ মামলার এজাহারভুক্ত চার আসামিকে ভৈরব থেকে গ্রেফতার করে র‍্যাব। তারা হলেন- মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া ও আহসান উল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি