1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

ভৈরবে পরিত্যক্ত গরুর ফার্মে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির একটি পরিত্যক্ত ফার্ম থেকে সাদ মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। সোমবার (২৮ জুন) সকাল ৯টার দিকে ভৈরব পৌরসভার কালিপুর মধ্যপাড়ার বাড়ির পরিত্যক্ত গরুর ফার্মে তাকে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত সাদ মিয়া কালিপুর মধ্যপাড়ার আবু বক্কর মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সাদ মিয়া দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। সে আগেও আরো বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। কিন্তু পরিবারের লোকজন ঠের পেয়ে যাওয়ায় সে রক্ষা পায়।

রোববার (২৭ জুন) দিবাগত রাতের কোন এক সময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ির গোয়াল ঘরের রশিতে ঝুলে সে আত্মহত্যা করে।

ভৈরব থানার এসআই আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নিহতের নিজ বাড়ি থেকে কাতার চ্যারেটি নামে পরিত্যক্ত একটি গরুর ফার্ম থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে ফাঁসিতে ঝুলার কোন কারণ জানা যায়নি।

এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া এ ব্যাপারে ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি