1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ভৈরবে নদীর তীরে বিআইডব্লিউটিএ’র অভিযানে অর্ধশত দোকানঘর উচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদীর জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। অভিযানে অর্ধশত দোকানঘর উচ্ছেদ ও নদীরপাড়ে মজুত থাকা বালু, পাথর ও ময়লার স্তুপ ভেকু চালিয়ে নদীতে ফেলে দেয়া হয়।

বুধবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে রেলওয়ে মেঘনা সেতু সংলগ্ন ভৈরব বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক শহীদুল্লাহ।

এ সময় বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল, ট্রাফিক ইন্সপেক্টর জসীম উদ্দিন ও ভৈরব নৌ-থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযান চলাকালে নদীপাড়ের কয়েকজন দোকানদার অভিযোগ করে বলেন, আমাদের পূর্ব নোটিশ ছাড়া কোনো সময় না দিয়ে হঠাৎ এ অভিযান চালানো হয়। এতে দোকানের মালামালসহ কয়েকজন দোকানীর প্রায় আট লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

এদিকে বিআইডব্লিউটিএ’র উপ- পরিচালক শহীদুল্লাহ জানান, মেঘনা ও ব্রহ্মপুত্রের দূষণ রোধে আজকের এই অভিযান। অভিযান চালানোর আগে এলাকায় দুদিন আগে থেকেই মাইকিং করা হয়েছে।

নদীর পাড়ের অবৈধ দোকানদাররা মিথ্যে অভিযোগ করছে। সরকারি জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকানদাররা দোকান নির্মাণ করতে পারে না। আগামী বৃহস্পতিবার স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি