1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ভৈরবে নকল আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

অস্বাস্থ্যকর পরিবেশে দেশের নামী-দামী বিভিন্ন কোম্পানীর নাম, সীল, কাভার ব্যবহার করে দীর্ঘদিন যাবত ভেজাল আইসক্রিম, দই, আচার, জুসসহ বিভিন্ন পানীয় জাতীয় দ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছে কিশোরগঞ্জের ভৈরবের অসাধু একজন ব্যবসায়ী।

এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে ভৈরব পৌর শহরের চণ্ডিবের চাঁন মিয়া সওদাগর রোডে নকল আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ফ্যাক্টরির মালিক মো. ইব্রাহিম মিয়াকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা।

এ সময় অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশের সদস্যরা।

ওই কারখানায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া আইসক্রিমসহ ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর এমন কেমিক্যাল দিয়ে বিভিন্ন নামী-দামী কোম্পানির আইসক্রিমসহ বিভিন্ন পানীয় দ্রব্যাদি তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এই ক্ষতিকারক কেমিক্যাল মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়।

ইউএনও লুবনা ফারজানা বলেন, বিএসটিআই এর অনুমোদন না থাকায় এবং ভেজাল পণ্য তৈরি করায় ফ্যাক্টরি মালিক মো. ইব্রাহিম মিয়াকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৬ লাখ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি