1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদের মিরারচর রেলক্রসিংয়ে আজ সোমবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনের বগির জয়েন্টে থেকে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরনে ছিল গেঞ্জি ও আকাশি রঙের চেক লুঙ্গি। রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, ধারণা করা হচ্ছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ ট্রেন থেকে পড়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার এসআই মো. হোসেন জুয়েল জানান, ধারণা করা হচ্ছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনের বগির জয়েন্ট থেকে ছিটকে ট্রেনের নিচে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে দুপর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি