1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো আরএফএল ম্যানেজারের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মাঈনুল ইসলাম (৪৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাঈনুল ইসলাম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মোনাউতা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি প্রাণ আরএফএল কোম্পানির ভৈরবের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাঈনুল ইসলাম ভৈরব থেকে মোটর সাইকেল যোগে মহাসড়ক দিয়ে পার্শ্ববর্তী উপজেলা আশুগঞ্জ যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী একটি ট্রাক তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার রাতুল (১৮) কে আটক করা হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘটনার সময় ট্রাকের হেলপার গাড়ী চালাচ্ছিল। তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকসহ হেলপারকে আটক করেছে।

নিহতের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি