1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি

ভৈরবে জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড়। শুক্রবার (৪ জুন) জেলে অজিত সাহার জালে মাছটি ধরা পড়ে।

সন্ধ্যার পর ভৈরবের ফেরিঘাট এলাকায় আম্মাজান পাইকারি আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান আড়তের পাইকার শংকর।

আড়তের পাইকার ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন। কিন্তু এতো বড় মাছ তার আড়তে আগে কখনো আসেনি।

জেলেরা প্রথমে মাছটির দাম হাঁকেন ২০ হাজার টাকা। পরে ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে অজিত সাহা বলেন, মেঘনা নদীতে এতো বড় মাছ এর আগে কখনো ধরতে পারিনি। জাল টানার সময় আমরা কিছুটা ভয় পেয়ে যাই। পরে পানির ওপর জাল উঠলে বাঘাইড় মাছটি দেখতে পাই। তারপর অনেকটা কৌশলে মাছটি নৌকায় তুলে বেঁধে রাখি।

১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পেরে খুশি অজিতসহ তার সহকর্মী জেলেরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি