1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক

ভৈরবে চার কেজি গাঁজাসহ নারী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

বাচ্চাদের স্কুল ব্যাগের ভেতরে কৌশলে গাঁজা রেখে পাচার করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে চার কেজি গাঁজাসহ সাজেদা (৩৫) নামে মাদক ব্যবসায়ী এক নারী ভৈরব শহর ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ভৈরব বাজারের জামে মসজিদ রোড থেকে ভৈরব শহর ফাঁড়ি পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী সাজেদা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাজাপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টু মিয়ার স্ত্রী।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে তারা ভৈরব বাজারের জামে মসজিদ রোডে অভিযান চালান। অভিযানে সাজেদাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে দুটি পোটলায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক শ্যামল মিয়া আরো জানান, আটক সাজেদা স্কুল ব্যাগের ভেতরে কৌশলে গাঁজা রেখে পাচার করতে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যপারে তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি