1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

আটকের পর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভারতের ইমিগ্রেশন পুলিশ। এরপর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে দর্শনা থানায় জালিয়াতির মামলা হলে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গেদে ইমিগ্রেশনের কর্মকর্তারা বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক মো. জুবায়ের হোসেনকে আটক করে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

জানা গেছে, বিগত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন জুবায়ের। কিন্তু ভারতে অবস্থানরত অবস্থায় বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করে। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন হোসেন বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি