1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভিডিও কলে পুলিশকে ‘ধর্ষক’ চেনালেন কলেজছাত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ধর্ষণের মামলার পরপরই লাপাত্তা হয়ে যায় অভিযুক্ত যুবক। এ ঘটনার পর অনেক চেষ্টা করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশেষে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আজ শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃত যুবক অভিযুক্ত ব্যক্তি কি-না বিষয়টি নিশ্চিত হতে ভুক্তভোগী কলেজছাত্রীকে ভিডিও কল দেয় পুলিশ। এরপর গ্রেপ্তারকৃত সোহেল রানাকে (২৬) ‘ধর্ষক’ হিসেবে নিশ্চিত করেন কলেজছাত্রী।

আজ শনিবার দুপুরে সোহেলকে থানায় আনা হয়। এ ঘটনার সত্যতা স্বীকার করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

গ্রেপ্তারকৃত সোহেল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরোজপুর গ্রামের আমিনুল হকের ছেলে।

পাশের গ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ২০ জুলাই ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ দেয় কলেজছাত্রী। পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রাথমিক সত্যতা মেলায় মামলাটি নথিভুক্ত করে।

শনিবার মোবাইল ফোনে কলেজছাত্রী জানান, সকালে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক সাদি মোহাম্মদ তাঁর মোবাইল থেকে ভিডিও দেয়। এ সময় তারা গ্রেপ্তারকৃত সোহেল প্রকৃত আসামি কিনা জানতে চায়। তখন তিনি সোহেলের পরিচয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি