1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

‘ভাস্কর্যের বিরোধিতাকারীরা পাকিস্তানের প্রেতাত্মা’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীরা পাকিস্তানের প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য নিয়ে অহেতুক গুজব ছড়ানোর চেষ্টা চলছে। এর আগেও শিক্ষা হারাম বলেও গুজব ছড়ানো হয়েছিলো, ছবি তুলে হজে যাওয়া যাবে না এমন ফতোয়াও দেয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিক সংগঠনগুলোর মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে, এসব বলেন তথ্যমন্ত্রী।

যারা অহেতুক ভাস্কর্যের বিরোধিতা করছেন, তাদের কোনও না কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভাস্কর্যের বিরোধিতার পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে।’ তিনি বলেন, করোনার সুযোগে একটি মহল মানুষের মাঝে গুজব ছড়াচ্ছে, তবুও সরকার সফলতা দেখিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি