1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভালুকা সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ, প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

ময়মনসিংহের ভালুকায় প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের প্রতিবাদে গত সোমবার (১৮ জুলাই) উপজেলার হবিরবাড়িতে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে মাইকে ‘সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ’ দেওয়া হয়। বক্তব্যে এমন কথা বলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম রিপন। তারই প্রতিবাদে আজ বুধবার (২০ জুলাই) ভালুকা প্রেস ক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তৃতা করেন ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, এম এ মালেক খান উজ্জল, মোহাম্মদ আক্কাছ আলী, আতাউর রহমান তরফদার, শাহ মো. হাছান আলী, মোখলেছুর রহমান মনির, এম এ সামাদ, এম এ সবুর, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, হাদিকুর রহমান হাদিস, রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান, মনির খান, শফিকুল ইসলাম সবুজ, জুনায়েদ শাহরিয়ার খান প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশদাতা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম রিপনকে অবিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। আর তা না হলে পরবর্তী সময়ে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে, মানববন্ধনের পরপরই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভালুকা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গত ১৮ জুলাই সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহারের পর দুঃখ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি