1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভালুকায় ৮০০ পিস ইয়াবাসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- গাজীপুরের কাপাসিয়ার রায়নন্দা পশ্চিমপাড়া এলাকার মামুন মিয়া (৩৭) ও ময়মনসিংহের ভালুকার আওলাতলী এলাকার জামাল মিয়া (৫৫)।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

ওসি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আউলাতলী এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে। পরে থানার এসআই চন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে এএসআই তানভীর হাসান, এএসআই শাহ আলমসহ একদল সদস্য ঘটনাস্থলে পাঠাই। তারা রাত ১১ টার দিকে সেখানে পৌঁছা মাত্রই মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার অবৈধ বিক্রয়মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আটককৃত দুইজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি