1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায়

ভালুকায় ৫৯ জনকে ৪৩ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

চলমান বিধি-নিষেধ অমান্য করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ৫৯ জনকে ৪৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত দুই পৃথক ভ্রাম্যমাণ আদালত কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিন গতকাল শনিবার (৩ জুলাই) ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহামারি করোনা পরিস্থিতিতে সাত দিনের কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিনে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন গতকাল শনিবার সকালে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় ভালুকা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় পথচারী ও মোটরসাইকেল চালকসহ ১৫ জনকে ১৪ হাজার ৫০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অপর একটি আদালত সকাল থেকে রাত পর্যন্ত ভালুকা সদরসহ উপজেলার উথুরা, মল্লিকবাড়ি, মেদুয়ারী ধীতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।এ সময় সেখানকার ৪৪ জনকে ২৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন করোনা পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ মান্য করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান এবং সরকারঘোষিত লকডাউন চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি