1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ভালুকায় ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর কাওসার (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জীবনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফুটবল খেলা শেষে কাওসার বন্ধুদের সঙ্গে তাদের বাড়ির পাশের আফতাব উদ্দিনের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই পুকুর থেকে কাওসারের মৃতদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি