1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

ভালুকায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল পণ্যসহ গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

ময়মনসিংহের ভালুকায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল পণ্য ও ভেজাল পণ্য তৈরির উপাদানসহ গাজী লুৎফর রহমান (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। ভালুকা পৌর সভার ৮নং ওয়াপদা মোড় এলাকার গিয়াস উদ্দিনের বাসা থেকে আজ শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার মডেল থানা পুলিশ।

গাজী লুৎফর রহমান মাদারীপুরের ডাসা এলাকার গাজী মোস্তফার ছেলে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল পণ্য উৎপাদন ও হেফাজতে রেখে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে তাকে একলাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, ভালুকা পৌর সভার ৮নং ওয়াপদামোড় এলাকার গিয়াস উদ্দিনের বাসায় ভাড়ায় বসবাস করে ভেজাল পণ্য উৎপাদন করে বিক্রি করে আসছিলে গাজী লুৎফর। পরে গোপন সংবাদের মাধ্যমে ভালুকা মডেল থানা পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভেজাল পণ্য ও ভেজাল পণ্য তৈরির উপাদান জব্দ করে। পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে একলাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভালুকা মডেল থানার ওসি মো. মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি