1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় শ্রমিক লীগের পরিচিতি সভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভালুকা সিটি গার্ডেন-২ পার্টি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক নুরে আলম সিদ্দিকি স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হুমায়ুন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহামেদ ধনু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শাহিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. জামাল আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য নিহারিকা পারভীন ইভা, মো. নাদিম হোসেন, মাসুদ রানা, আজিজুল ইসলাম রিটন, ইমরান হাসান প্লাবন, শ্রী আশিষ চন্দ্র সরকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহাবুব, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন পাঠান, উপজেলা কৃষক লীগ সভাপতি আহসান হাবিব মোহন, ভালুকা বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক ফজলুল আমিন লিটন, জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ইমরুল কাইয়া, আব্দুল মালেক বিপ্লব ও মো. রিগ্যান খান, সদস্য রিপন সরকার, মো. মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রিফাত, কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও জাতীয় শ্রমিক লীগ ভালুকা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি