1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ভালুকায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ফ্যাক্টরির ভেতর প্রবেশে বাধা এবং প্রতিশ্রুত সময়ে ওভারটাইম ও বোনাসের টাকা না দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় গ্লোরি ডায়িং অ্যান্ড টেক্সটাইলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা তাদের দাবি বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রায় পৌনে একঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে থানা ও শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়স্ত্রণে আসে। গ্লোরি ফ্যাক্টরির অবস্থান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরির ডায়িং, নিটিং ও গার্মেন্টসহ ৪টি সেকশনে ৭-৮ হাজার নারী-পুরুষ কাজ করেন। তাদের প্রতিমাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা। কিন্তু ৯ তারিখ চলে গেলেও বেতন দেওয়া হয়নি। তা ছাড়া, তাদের বোনাস, ওভারটাইম থেকেও বঞ্চিত করা হচ্ছে। কোনো শ্রমিকের শারীরিক সমস্যা দেখা দিলেও তাকে ছুটি দেওয়া হয় না, ছুটি চাইতে গেলে গালাগাল করা হয়।

এসব ঘটনায় প্রতিবাদে শ্রমিকরা গতকাল বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মিলের ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে, শিল্প পুলিশের হস্তক্ষেপে বেতন বোনাসের আশ্বাসে শান্ত হয়। এদিকে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শ্রমিকরা কর্মস্থলে গেলে আন্দোলন করার অভিযোগে তাদের ফ্যাক্টরির ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে তারা ভালুকা থানার মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে এবং প্রায় পৌনে একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ময়মনসিংহ শিল্প জোন-৫ (ভালুকা অঞ্চল) এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, ওভারটাইমের জন্য গ্লোরি ফ্যাক্টরির শ্রমিকরা কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের দাবির বিষয়টি ফ্যাক্টরি কর্তৃপক্ষ মেনে নেওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার (জিএম) প্রিতেস সাহা জানান, শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে। ওভারটাইমের জন্য তারা আন্দোলনে যায়। ওভারটাইমের টাকাও দ্রুত দিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি