1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ভালুকায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে চলাচলের অনুপযোগী একটি সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার ও সোমবার দুই দিন বিদ্যালয়ের (স্কাউট) শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থায়নে ইটের সুরকি ফেলে রাস্তা সংস্কার করেন।

ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ধামশুর হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি খানাখন্দে ভরা। জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

ওই বিদ্যালয় থেকে পিএস (প্রেসিডেন্টস স্কাউট) অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা বলেন, আমরা যে কোনো কল্যাণমূলক কাজ করতে সর্বদাই প্রস্তুত। আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি চলাচল অনুপোযোগী হয়ে পড়ে। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা স্যারের সহযোগিতা ও দিক-নির্দেশনায় আমরা রাস্তাটি সংস্কার করেছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আনোয়ারা নীনা বলেন, আমাদের বিদ্যালয়ের চলাচলের রাস্তাটি ভারী বালি বোঝাই ট্রাক যাতায়াত করায় চলাচলে অনুপযোগী হয়ে যায়। আমার বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করি।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা সমাজ সেবামূলক কাজ করে ১৫ জন শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি