1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভালুকায় মাকে মারধর করে মেয়েকে অপহরণ চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ভালুকায় বাসায় ঢুকে মাকে মারধর করে মেয়েকে অপহরণ চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামিরদিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরীর মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ মারধরের ঘটনা ঘটে।

সূত্র জানায়, মারধরের শিকার মা মেয়ে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে জহিরুল ওই কিশোরীকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিত। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় তার মা বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। তবে জহিরুল ওই মেয়ের পিছু ছাড়েনি। জহিরুলের ভয়ে মেয়েকে নিয়ে তার মা ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সোমবার রাত ১০টার দিকে জহিরুল ইসলাম ও তার সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে ভাড়া বাসায় ঢুকে কিশোরীর মুখে স্কচটেপ পেচিয়ে ফেলে। পরে গান বাজিয়ে কিশোরীর মাকে মারধর করে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে।

এ সময় কিশোরীর মায়ের চিৎকার শুনে স্থানীয়রা অপহরণকারীদের ধাওয়া করে জহিরুলকে ধরে ফেলে ও অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে জহিরুলকে গ্রেফতার করে এবং মা-মেয়েকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত জহিরুলকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি