1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুুপুরে উপজেলার মল্লিকবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাতেম আলীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন একজন বেসরকারি বিদ্যুৎ মিস্ত্রী। তিনি বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে যাওয়া একটি সার্ভিস লাইন পুনরায় সংযুক্ত করার জন্য খুঁটিতে ওঠেন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জনান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি