1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস ও ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. শওকত আলী, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম ও নুরুল ইসলাম বাদশা, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিমসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি