1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভালুকায় বাসচাপায় বাবা নিহত, ছেলে আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় মনিরুজ্জামান (৩০) নামে গার্মেন্টসের এক কোয়ালিটি ইন্সপেক্টর নিহত হয়েছেন। এ সময় তার ছেলে লিয়াম (১০) আহত হয়েছে।

বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান ত্রিশাল উপজেলার বাগমারা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পুলিশের আইসি পুলিশ পরিদর্শক মশিউর রহমান।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মনিরুজ্জামান উপজেলা জামিরদিয়া এলাকার স্কয়ার গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তার ছেলে লিয়ামকে নিয়ে তিনি নম্বরবিহীন একটি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছামাত্রই পেছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান নিহত হন ও তার ছেলে লিয়াম আহত হন।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পুলিশের আইসি মশিউর রহমান জানান, দ্রুতগামী একটি বাস ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত লিয়নকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি