1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ভালুকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন, উপজেলার বাসিল গ্রামের হাজী মো. নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ও মেহেরাবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০)।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মো. তৈমুর আলী বলেন, ‘দুপুরের দিকে দুই মোটরসাইকেল আরোহী উপজেলার সিডস্টোর বাজার এতিমখানার সামনে ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুইজন মারা যান।’

ওসি বলেন, ‘মোটরসাইকেলটি ভাড়ায় চালিত ছিল। কিছুদিন আগে নিহত জাকির হোসেনের বড় ভাই ভাড়ায় চালানোর জন্য তাকে কিনে দিয়েছিলেন। নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি