1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ভালুকায় বন্ধ মাদরাসার কক্ষে কিশোরের লাশ, সৎমা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

ময়মনসিংহের ভালুকায় একটি বন্ধ মাদরাসার কক্ষে ঝুলন্ত অবস্থা থেকে মো. মহিবুল্লাহ (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের শিশু কানন মডেল নামের একটি মাদরাসা থেকে গতকাল শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর মো. মহিবুল্লাহ একই ইউনিয়নের ঝালপাজা গ্রামের মনু মিয়ার ছেলে। ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে নিহত কিশোরের মামা মজিবুর রহমান বাদী হয়ে রবিবার (২৫ জুলাই) একটি মামলা করেন।

মামলায় মো. মহিবুল্লার সৎমা ফিরোজা বেগমকে (৩২) আসামি করা হয়েছে। এদিকে, মামলার পরপরই পুলিশ ফিরোজা বেগমকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই মতিউর রহমান জানান, মহিবুল্লার সৎমা ফিরোজা বেগম তাকে খাবারে কষ্ট দিতো এবং প্রায়ই নানানভাবে তাকে নির্যাতন করার বিষয়টি তিনিও স্থানীয়ভাবে জেনেছেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি