1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ভালুকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাদরাসাপড়ুয়া দুই শিশু মারা গেছে। উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদসংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মরিয়ম (১০) ও একই ইউনিয়নের পনাশাইল গ্রামের আজাহার মিয়ার শিশুকন্যা মানসুরা মীম (৯)। তারা উপজেলার গনাশাইল গ্রামের দারুল উলুম হুসাইনিয়া মাদসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা ছুটির পর বাড়ি ফিরছিল ওই দুই শিশু। ওই সময় তাদের ওপর বজ্রপাত হয়। এতে সাফা নামের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মীমকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা মিয়া বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি