1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভালুকায় পিকআপচাপায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় মো. নাঈম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মটরসাইকেল আরোহী সজিব গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার সকালে ভালুকা পৌরসভার ভালুকা সরকারী কলেজ গেইটের ইউটার্ণের নিকটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে মো. নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীপুরে যাচ্ছিলেন। ঘটনার সময় তার মোটরসাইকেলটি ভালুকা সরকারী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ণের কাছে পৌঁছালে অজ্ঞাত একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে, নাঈম ঘটনাস্থলেই মারা যান এবং সজিব গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত গাড়ি পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি