1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভালুকায় নববধূর রহস্যজনক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় মেহেদির রঙ মোছার আগেই স্বামীর ঘরে লাশ হলেন ফারজানা আক্তার (১৮) নামের এক নববধূ।

১৫ দিন পূর্বে ফারজানার বিয়ে হয় ভালুকা উপজেলার কাচিনা গ্রামের উমর আলীর ছেলে ইস্রাফিলের সঙ্গে। মঙ্গলবার (১২অক্টোবর) সকালে স্বামীর ঘরে ঝুলন্ত অবস্থা থেকে ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলা ভরাডোবা গ্রামের তাফাজ্জল হোসেনের পরিত্যক্ত ঘর থেকে প্রতিবেশী আতিকুল ইসলামের ছেলে মোকাররম হোসেনের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। ময়নাতদন্তের লাশ দুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এসসি কটন মিলে চাকুরি করার সুবাধে ভালুকার কাচিনা গ্রামের ইসরাফিল (২২) ও ফেনীর ফারজানার আক্তারের (১৮) মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং ১৫ দিন আগে তারা বিয়ে করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার ভোরে কর্মস্থলে চলে যান ইস্রাফিল। পরে সকাল ৮টার দিকে ইস্রফিলের ছোট বোন স্বর্ণা ভাবিকে ডাক দিতে গিয়ে ঘরের আড়ায় ফারজানার লাশ ঝুলতে দেখে। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তফা রুবেল জানান, ইউডি মামলা নিয়ে ময়নাতদন্তের জন্যে লাশ দুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি