1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ভালুকায় নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার পাশে নদীর পশ্চিম তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লোকজন গরুকে ঘাস খাওয়ানোর জন্য ভরাডোবা হাইওয়ে থানার সন্নিকটে তালুকদারের ভিটায় গেলে খিরু নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের গায়ে ছিল প্রিন্টের জামা ও হলুদ রংয়ের সালোয়ার। লাশের পরিচয় শনাক্তের জন্য ময়মনসিংহ পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, নিহতের লাশটি অর্ধগলিত থাকায় শনাক্ত করা যাচ্ছে না। পিবিআইয়ের একটি দল আঙুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি