1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভালুকা উপজেলার ভরাডোবায় শিল্প পুলিশ-৫–এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার (৩০) ও মো. সাজ্জাদ (৩২)। তাঁদের বাড়ি ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায়।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, উপজেলার ভরাডোবার শিল্প পুলিশ-৫–এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময়ে ময়মনসিংহগামী একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের আসনে থাকা আবদুস সাত্তার ও মো. সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় কবলে পড়া পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি