1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার হোমনা উপজেলার শাহ আলম (৩৮), নরসিংদীর রায়পুরা উপজেলার বিল্লাল হোসেন (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবু তাহের (৩০) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সবুজ মিয়া (২৯)।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছেন ভালুকা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন। এর আগে, রোববার মধ্যরাতে ভালুকা পৌরসভার সিটি গার্ডের এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওসি কামাল হোসেন জানান, ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান ও টহল চলমান রয়েছে। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সিটি গার্ডের সামনে রাস্তার ওপর ব্যারিগেড স্থাপন করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সেখানে অভিযাম চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পরে সোমবার দুপুরে মামলা দায়েরের পর বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি