1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভালুকায় ট্রাকচাপায় এক যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী হাসনা (২৫)।

শনিবার (৩১ জুলাই) বিকেলে পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিক বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, নিহত আনোয়ার হোসেন ঢাকায় চাকরি করেন। চাকরিতে যোগ দিতে সকালে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। এ সময় স্বামী মরদেহ দেখেই জ্ঞান হারান স্ত্রী। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি এখনো অজ্ঞান অবস্থায়ই আছেন। নিহত আনোয়ার কী চাকরি করতেন তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি