1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ভালুকায় জাল দলিলের মাধ্যমে জালিয়াতির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকায় জাল দলিল ও ভুয়া কাগজ বানিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে। এ ঘটনায় স্থানীয় সাংসদ ও নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আজাহারুল ইসলাম ইলিয়াস জাল দলিল ও ভুয়া কাগজ বানিয়ে জালিয়াতি করে সাধারণ মানুষের জমি অন্যত্র বিক্রিসহ নিজের নামে নামজারি ও জমা খারিজ করে নিচ্ছেন। লোহাবে মৌজার সাবেক ১৩২৫ দাগের জমির জাল দলিল বানিয়ে নিজের নামে নাম জারি ও জমা খারিজ করে নেয় (নম্বর-১১৮)। লোহাবে মৌজার হাল ৭৭৫৬ নম্বর দাগের জমি জাল দলিল করে নিজের নামে নাম জারি ও জমা খারিজের আবেদন দেন (৩৬৬৯)।

বগাজান গ্রামের ভুক্তভোগী নজরুল ইসলাম, আফতাব উদ্দিন ও মাজহারুল ইসলাম জানান, আজাহারুল ইসলাম ইলিয়াস একজন প্রতারক। তিনি দীর্ঘদিন ধরে গ্রামের সহজ-সরল মানুষকে নানা রকমভাবে হয়রানিতে ফেলছেন। ভুয়া দলিল বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা এই প্রতারকের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত আজাহারুল ইসলাম ইলিয়াস জানান, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সত্য নয়। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর সুপারিশকৃত অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি