1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

ভালুকায় ক্ষেতের ধান নষ্ট করায় গরুকে কুড়াল দিয়ে কোপাল কৃষক!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ভালুকায় কৃষকের ক্ষেতের ধান নষ্ট করায় কুড়াল দিয়ে কুপিয়ে এক কৃষক মারাত্মকভাবে জখম করেছে দু’টি গরুকে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার হবিারবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের ওয়াইজ উদ্দিনের ছেলে কৃষক নবী হোসেন তার ৮ কাঠা জমিতে বোরো ধানের চাষ করেন। শনিবার সকালে প্রতিবেশি মৃত সোহরাব হোসেনের বিধবা স্ত্রী রোকেয়া খাতুনের গরু নবী হোসেনের ক্ষেতের ধান খেয়ে ফেলে। ঘটনাটি টের পেয়ে জমির মালিক নবী হোসেন কুড়াল দিয়ে দুটি গরুকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে একটি গরু জবাই করে। ঘটনাটি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গরুর মালিক রোকেয়া খাতুন জানান, ‘তিনি এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সকালে বাড়ি এসে জানতে পারেন নবী হোসেন কুড়াল দিয়ে কুপিয়ে তার দু’টি গরু মারাত্মকভাবে আহত করেন। গরু দু’টির দাম দেড় লাখ টাকা হতে পারে বলে তিনি জানান।’

অভিযুক্ত নবী হোসেন গরুকে কোপানোর কথা অস্বীকার করে বলেন, ‘আমার ৮ কাঠা জমিতে বোরো ধান রোপন করি। ওই গরু দুটি আমার সবটুকু ক্ষেতের ধানই নষ্ট করে ফেলেছে। কষ্টের ফসল নষ্ট করে ফেলেছে দেখে মাথা ঠিক ছিলো না।’

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ‘ঘটনাটি অমানবিক, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তদন্ত মাফিক ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি