1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ভালুকায় কিশোরসহ ৪ জনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

ময়মনসিংহে ভালুকায় এক কিশোরসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে থানার অদূরে খীরু ব্রিজের দক্ষিণ পাড়ে অজ্ঞাত এক যুবকের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

অপরদিকে ভালুকা মডেল থানা পুলিশ সোমবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ইতলা থেকে রফিকুল ইসলামের ছেলে হাসান মিয়া (১৭) ও একই ইউনিয়নের জামিরদিয়া বাবুল মিয়ার ভাড়া বাসা থেকে আছিয়া আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করে। আছিয়া আক্তার নরসংদীর রায়পুরার বড়চর সর্দারবাড়ির আমির হোসেনের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে পাশের একটি দর্জি দোকানে সেলাইয়ের কাজ করতেন।

আছিয়া আক্তার ফাঁসিতে ও কিশোর হাসান মিয়া বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।

এছাড়া উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের আবুল হোসেনের ছেলে স্থানীয় কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিফাত (১৭) সোমবার রাতে বিষপান করে। পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে গভীর রাতে তার মৃত্যু হয়।

এদের মাঝে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ এবং পরিবারের আবেদনে রিফাতের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ও ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি