1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভালুকায় এক মেয়েকে হত্যার হুমকি দিয়ে অন্য মেয়েকে ধর্ষণ : পিতা আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকার একটি গ্রামে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা ও থানা সূত্রে জানা যায়, মামলার বাদী তার দুই কিশোরী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ করেন।

তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। বাবা-মা কর্মস্থলে থাকার সময় দুই বোন বাড়িতে একা থাকত। এই সুযোগে কিশোরীর বাবা বিভিন্ন সময় ও তারিখে তার বড় মেয়েকে ধর্ষণ করতেন। ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে ভুক্তভোগীর ছোট বোনকে (অভিযুক্তের মেয়ে) হত্যার হুমকি দিতেন।
সর্বশেষ বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১০টার দিকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান বিকৃত ওই বাবা। পরে ভুক্তভোগী তার খালাকে বিষয়টি জানায়। এভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি