1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

ভালুকায় উদ্ধার হওয়া মেছোবাঘটি ছাড়া হলো বনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ভালুকায় উদ্ধার হওয়া মেছোবাঘকে বনে ছেড়ে দিয়েছেন বন কর্মকর্তারা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর বনে মেছোবাঘটিকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে ওইদিন বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে মেছোবাঘটি ধরা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে মেছোবাঘটি পূর্বপাড়া এলাকার একটি লেবু বাগানে ঘোরাঘুরি করছিল। একজন লেবু বাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাঘটি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ফাঁদ পেতে বাঘটি ধরেন।

এ বিষয়ে ভালুকার উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটি উদ্ধার করি। পরে রাতেই রসুলপুর বনে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমীন বলেন, এসব প্রাণী হাঁস, মুরগি ও ব্যাঙ খেতে পছন্দ করে। বনে খাদ্যের সংকট দেখা দিলেই ঘনবসতিপূর্ণ এলাকায় খাবারের সন্ধানে চলে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি