1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ভালুকায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

ময়মনসিংহের ভালুকায় খিরুনদীর পাড়ে একটি গর্ত থেকে অজ্ঞাত তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সালাম মার্কেটের অদূরে খিরুনদীর পাড়ে মৃত আব্দুল আউয়াল মাস্টারের আকাশমনি বাগানের পশ্চিম পাশে গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এলাকার লোকজন আকাশমনি বাগানের পশ্চিম পাশে একটি গর্তে অজ্ঞাত এক তরুণীর লাশ পাড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় মডেল থানা পুলিশ অজ্ঞাত ওই তরুণীর লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশটির মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিল। তরুণীর গায়ে ছিল হালকা গোলাপী রংয়ের প্রিন্টের জামা ও পরনে লাল রংয়ের সেলোয়ার। গায়ের রং উজ্জল শ্যামবর্ণ, উচ্চতা প্রায় ৫ ফুট।

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা তাকে খুন করে মঙ্গলবার রাতের কোনো এক সময় ওই স্থানে তার লাশটি ফেলে রেখে যেতে পারে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি