1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

ভালুকায় মর্নিংসান কলেজের ৮ পরীক্ষার্থী ও ১ প্রভাষক বহিস্কার

সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় এইচএসসি ৮ পরিক্ষার্থী ও ১ প্রভাষককে বহিষ্কার করা হয়েছে। ৭ জুলাই (রবিবার) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সিট বদল, নকল সংরক্ষণ ও অন্যের খাতা দেখে লেখার অভিযোগে পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়।

এসময় ওই কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক প্রভাষক মোস্তাফিজুর রহমানকেও বহিষ্কার করা হয়। বহিস্কৃত প্রভাষক মোস্তাফিজুর রহমান সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের ভূগোল বিষয়ের শিক্ষক। বহিস্কৃত পরীক্ষার্থীরা সকলেই উপজেলার মর্নিংসান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী নূর খান।

এর আগেও একই কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সহযোগিতা করায় মর্নিংসান মডেল স্কুল এন্ড কলেজের ১০ পরীক্ষার্থী ও সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের একজন শিক্ষককে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী নূর খান জানান, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিক্ষায় নকল রাখা ও সহযোগিতা করায় একজন পরীক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয় এবং সিট অদলবদল করায় আরও ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি