1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নিরব (২)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রফিক উদ্দিন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

কীভাবে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনার বিস্তারিত পরে জানানোর কথা জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর। রবিবার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে তাদের গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি