1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ।

ডিবি সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে মো. সোহেল রানা (৩৪) নামে এক গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানার বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামে। তার পিতার নাম তোরাব আলী (ওরফে তোরাপ আলী) এবং মায়ের নাম সূর্য বানু।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় মারধর করেন। এছাড়া কারখানার কর্মীদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন এবং লাশের ওপর বর্বরোচিত নির্যাতনে উপস্থিত জনতাকে উসকানি দেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া তিনজন আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম উল্লেখ করেছেন।

এ পর্যন্ত এই মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি